
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবদল নেতা, বেনাপোলের কৃতি সন্তান ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মো. ইমদাদুল হক ইমদাদ।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রতিটি ওয়ার্ডের গ্রাম, পাড়া ও মহল্লার বাড়ি বাড়ি গিয়ে তিনি সরাসরি ভোটারদের দোয়ায় সিক্ত হচ্ছেন। শিশু-কিশোর, মা-বোন এবং বয়োজ্যেষ্ঠ ভোটাররা তাকে কাছে পেয়ে কাছে টেনে নিচ্ছেন ও আশীর্বাদ জানাচ্ছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রতিদিনের ন্যায় কাকডাকা ভোর থেকে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামে প্রচারণায় নামেন। ৮নং ওয়ার্ডে আজ ছিল তার প্রচারণার ৪র্থ দিন।
গণসংযোগকালে লিফলেট বিতরণ ও সাধারণ ভোটারদের খুঁটিনাটি খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি মতবিনিময় করেন। এ সময় পার্শ্ববর্তী ৯নং ওয়ার্ডের ভোটারদের আমন্ত্রণে সেখানেও সংক্ষিপ্ত প্রচারণা চালিয়ে পুনরায় ৮নং ওয়ার্ডে ফিরে এসে নিজের গণসংযোগ অব্যাহত রাখেন।
টানা দুই মাস ধরে প্রতিটি সাধারণ নাগরিকের দ্বারে দ্বারে পৌঁছানোর ফলে ৯টি ওয়ার্ডেই মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়েছে। তৃণমূলের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে সর্বস্তরের মানুষের প্রিয়পাত্র করে তুলেছে।
একজন সফল সিএন্ডএফ ব্যবসায়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইমদাদুল হক ইমদাদ পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবহেলিত এলাকাগুলোর আমূল পরিবর্তনের যে অঙ্গীকার করছেন, তাতে আস্থা রাখছেন সাধারণ ভোটাররা।
গণসংযোগকালে ভোটারদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও আন্তরিক অভ্যর্থনা প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে প্রস্তুত। তরুণ ও জ্যেষ্ঠ ভোটারদের মন্তব্য—ইমদাদ একজন সৎ ও কর্মঠ প্রার্থী; তাই আসছে নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে তারা উন্মুখ হয়ে আছেন।
সব মিলিয়ে বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদের ধারাবাহিক গণসংযোগ ও ইতিবাচক প্রতিশ্রুতি ভোটারদের মনে গভীরভাবে স্থান করে নিয়েছে। নির্বাচনী ময়দানে তিনি বর্তমানে শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় বিজ্ঞ মহল।
৪র্থ দিনের গনসংযোগে ঐ এলাকার ভোটারদের সাথে মতবিনিময় কালে ইমদাদুল হক ইমদাদ বলেন, আমি কোনো রাজনীতির বড় বুলি শোনাতে বা শুধু ভোটের বার্তা দিতে আজ আপনাদের সামনে দাঁড়াইনি। আমি আপনাদেরই ঘরের সন্তান, আপনাদেরই সুখ-দুঃখের সারথি। এই বেনাপোলের ধূলিকণায় আমি বেড়ে উঠেছি, আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত এসেছি।
বিগত দুই মাস ধরে আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। সকালে যখন কোনো জ্যেষ্ঠ মুরুব্বির দোয়া পেয়েছি, মা-বোনদের স্নেহের হাত আমার মাথায় স্পর্শ করেছে, কিংবা কোনো তরুণ ভাই আমাকে বুকে জড়িয়ে ধরেছে—তখনই আমি অনুধাবন করেছি এই পৌরসভাকে নিয়ে আপনাদের স্বপ্ন কত বড়, আর আপনাদের অবহেলার কষ্ট কত গভীর!
আমার জন্ম ও বেড়ে ওঠা এই প্রিয় জন্মভূমিতে। এখানকার রাজপথ, এখানকার গলি, প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লার অন্ন-জলে আমার জীবন গড়া।
একজন ব্যবসায়ী হিসেবে এবং যুবসমাজের একজন প্রতিনিধি হিসেবে আমি জানি আমাদের বেনাপোল সম্ভাবনার কতটা শিখরে পৌঁছাতে পারত, অথচ আমরা কোথায় থমকে আছি। আপনারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, অবহেলিত অবকাঠামো আর অনুন্নত নাগরিক সেবার ভারে জর্জরিত।
আমি মেয়র পদের লোভ বা ক্ষমতার অহংকার নিয়ে নির্বাচন করছি না। আমি এসেছি আপনাদের একজন সেবক হতে। আপনার ঘরের এক সন্তান হিসেবে আপনাদের সেবা করার একটু অধিকার চাই।
আমি আপনাদের কথা দিচ্ছি— বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। প্রতিটি ওয়ার্ডের মা-বোনদের নিরাপত্তা, ড্রেনেজ ব্যবস্থা ও সুপেয় পানির সংকট নিরসনে নিরলস কাজ করব।
অবহেলিত তরুণ ও যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে কর্মসংস্থান ও ক্রীড়া-সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করব।
নির্বাচনের দিনটি কেবল একটি প্রতিনিধি বাছাইয়ের দিন নয়; এটি বেনাপোল পৌরসভার ভাগ্য পরিবর্তনের দিন। আমার বিশ্বাস, আপনারা কোনো ভুল প্রলোভনে পা দেবেন না।
আপনারা যোগ্য, সততা ও সেবার মানসিকতাকে বেছে নেবেন।
আগামী নির্বাচনে আপনাদের একটি মূল্যবান ভোট হতে পারে বেনাপোলের আগামী প্রজন্মের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। আসুন, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন, সমৃদ্ধ ও শান্তিময় বেনাপোল গড়ে তুলি।
আমাকে আপনাদের সেবা করার একটি সুযোগ দিন, আপনাদের দোয়ায় আমাকে সমৃদ্ধ করুন। আমি কথা দিচ্ছি, আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করব, ইনশাআল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...