
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে একটি গাভী গরু চুরির অভিযোগে ইউনিয়ন যুবদলেরকর্মীসহ তিন চোরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। এরআগে শুক্রবার দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের মাঠখেলা এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত ওই তিন গরু চোর হলেন- উপজেলার নয়াবিল ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বিল্লাল হোসেন (২৬), একই গ্রামের হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)।
জানা গেছে, শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গাভী গরু পাহাড়ের ঢালে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন।
এসময় ওই চোরচক্রের সদস্য যুবদলকর্মী বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই তিন গরুচোর গাভী গরুটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি গাড়িতে তুলে নিয়ে যায়। গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী দেখে ফেলেন যে তাদের গরুটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় গাভীর মালিকের স্ত্রী ফোন করে তাদের আত্মীয় স্বজনকে বিষয়টি জানান।
একপর্যায়ে এলাকাবাসী চারদিক থেকে মোটরসাইকেলযোগে ও মোবাইল ফোনে যোগাযোগ করে রাস্তায় বেড়িকেট দিয়ে নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকায় ভটভটিতে গরুসহ গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন গরু চোরকে থানায় নিয়ে আসেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
চুরি হওয়া গরুটি থানা হেফাজতে আছে। গ্রেপ্তারকৃত তিন আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...