
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে গুইমারায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পটি খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না বলেন, তীব্র (SAM) ও মাঝারি (MAM) অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়নে কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে, যাতে সহায়তার অর্থ যথাযথভাবে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত সেন বলেন, প্রকল্পটি সময়োপযোগী। তিনি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মায়েদের পুষ্টিকর খাদ্য প্রস্তুত বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং কাঙ্ক্ষিত ফল পেতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উপজেলা মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অপুষ্টি কমাতে অভিভাবকদের নিয়মিত পুষ্টিবিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাঠ পর্যায়ে কার্যকর তদারকি নিশ্চিত করা প্রয়োজন।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র ও মাঝারি অপুষ্টি প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও ব্যবস্থাপনা, ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য ও জীবিকা নিরাপত্তা জোরদার, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং হাসপাতালের অপুষ্টি ইউনিটে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এছাড়া প্রকল্পের আওতায় জেলার ৮৩টি তীব্র অপুষ্টিতে আক্রান্ত (SAM) এবং ১ হাজার ৬০টি মাঝারি অপুষ্টিতে আক্রান্ত (MAM) শিশুর পরিবারকে নির্ধারিত সময়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুইমারা উপজেলা প্রকল্প সমন্বয়কারী অরুণ জ্যোতি চাকমা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...