
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় ইউনিয়নের চৌডালা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌডালা ইউনিয়নে কৃষক দলের সভাপতি জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃবাইরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), ভোলাহাট উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান, রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, রহনপুর পৌর কৃষক দলের সদস্য সচিব, হামিদুর রহমান রুবেল, বাঙ্গাবাড়ি ইউনিয়ন সভাপতি, গোলাম মোস্তফা, পার্বতীপুর ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি, মসিদুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান প্রমূখসহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করা হয়। এবং পরে দেশরত্ন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাই দোয়া করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...