
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন- পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল, রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী এম. রিয়াসাদ ইসলাম, সিনিযর উপসহকারী প্রকৌশলী রাজশাহী বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুনসি, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।
রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে রহনপুর রেলস্টেশনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি।
ইতোপূর্বে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সব অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক