
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক ১৩ জনকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।
প্রসঙ্গত: বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন।
এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...