গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে র‍্যালিও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ( ভুমি) চৌধুরী আল মাহমুদ,উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা জাহিদ হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, কন্যাশিশু তাসমিন তমাসহঅন্যরা।

মন্তব্য লিখুন

আরও খবর