• রাজশাহী শীর্ষ সংবাদ
  • গোমস্তাপুরে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন, আইন-শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ে কঠোর নির্দেশনা

গোমস্তাপুরে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন, আইন-শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ে কঠোর নির্দেশনা

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ , ২৯ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

মঙ্গলবার (২৮ জুলাই) পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, রেকর্ডপত্র, মামলার তদন্তের অগ্রগতি, অভিযোগ নিষ্পত্তি, বার্ষিক কর্মসম্পাদন এবং প্রশাসনিক কার্যক্রম বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সার্কেলের আওতাধীন থানাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী রাখা, অপরাধ দমন, মাদক ও জুয়া নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত গোমস্তাপুর সার্কেলের কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।

গোমস্তাপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন শেষে পুলিশ সুপার আকস্মিকভাবে গোমস্তাপুর থানা এবং রহণপুর তদন্তকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি থানা ও তদন্তকেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং জনগণকে আরও দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্তব্য লিখুন

আরও খবর