
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে সার মজুদের অপরাধে ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন, পিতা- মৃত নুরুল হুদাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানান, সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী অবৈধভাবে সার মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...