
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমিতে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ।
প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান মাসুদ।
বক্তব্য রাখেন সুজনের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কমিটির সম্পাদক জারিফ হোসেন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আতিকুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, হুজরাপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রহনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ অন্যরা।
পরে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদকে সভাপতি, শাহীন আলমকে সম্পাদক ও সামিরুল ইসলাম কে যুগ্ম সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা কমিটি গঠন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...