
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশী রাখাল আটকের খবর পাওয়া গেছে। তবে বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।স্থানীয় সুত্রে জানা গেছে,রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ওই এলাকার ৪ জন গরু রাখাল ভারতে গরু আনতে যায়
।এসময় ভারতীয়রা তাদের আটক নিকটবর্তী ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে সোপর্দ করে । আটক হওয়া ব্যক্তিরা হলো, ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল(৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২ ), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫), উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)।
আটক মুকুলের শশুর আনারুল জানায় , রবিবার রাতে তার জামাইসহ কয়েকজনের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়।সেখানে ভারতীয়রা তাদের আটক করে স্থানীয় বিএসএফ ক্যাম্পে জমা দেয়। বিষয়টি ভারতীয়রা মোবাইল ফোনে তাদের জানিয়েছে।
এ বিষয়ে ১৬, বিজিবির স্থানীয় বিওপি ও ব্যাটালিয়ন সদরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি।তবে ছুটিতে থাকা ১৬, বিজিবির ডিএডি রুবেল ইসলাম জানান, তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...