
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের কালিজুরী গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলা, মারধর, প্রাণনাশের হুমকি এবং জমির সীমানা আইল নষ্ট করার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী হোসেইন আহমদ (৬২)। গোয়াইনঘাট আমলি আদালতে দায়ের হওয়া সি.আর. মামলা নং- ১৭৪/২০২৬-এ এই অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযুক্তরা হলেন- নুর আহমদ বকুল (৫৫), খোকন আহমদ (৩৮), ফারুক আহমদ সেরগুল (৫২), সালেহ আহমদ (৪০), সেলিম আহমদ (৪৫), ফখরুল ইসলাম (৩৭) ও আব্দুল মান্নান (৩৫)। তাদের সবার বাড়ি উপজেলার কালিজুরী গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে কালিজুরী মৌজার বি.এস. ২৮৩, ২৮৬, ২৮৭, ২৮৮ ও ২৯৭ দাগভুক্ত মোট প্রায় ১ দশমিক ১১ একর জমিতে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্রবেশ করেন।
এ সময় তারা জমির মালিকানা দাবি করে বাদীপক্ষকে ভয়ভীতি প্রদর্শন, মারধর, জমির সীমানা চিহ্ন নষ্ট এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বাধা দিতে গেলে অভিযুক্তরা বাদী ও তার স্বজনদের ওপর হামলা চালায় এবং কোদাল, দা ও লাঠিসোঁটা নিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় জমির সীমানা আইল নষ্ট হওয়ায় অন্তত ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, মামলায় উল্লেখিত দাগের জমির পাশাপাশি আশপাশের আরও অন্তত ২৫ বিঘা চাষযোগ্য জমি পতিত অবস্থায় রয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের কারণেই এসব জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক বর্গাচাষি বলেন, “আমিসহ আরও কয়েকজন চেয়ারম্যান হোসাইন সাহেবের জমি দীর্ঘদিন ধরে চাষ করে আসছি। হঠাৎ করে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আমরা আর চাষ করতে পারছি না। এ বছর জমি আবাদ করতে না পারলে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়তে হবে।
মামলার বাদী হোসেইন আহমদ বলেন, প্রথমে প্রায় দুই থেকে আড়াই বিঘা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রায় এক বছর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে আদালতে মামলা করার পর বিবাদীরা আমার দীর্ঘদিনের ভোগদখলে থাকা প্রায় ২৪ থেকে ২৫ বিঘা জমির ওপরও আপত্তি তোলে।
আশপাশের সব জমিতে চাষাবাদ হলেও শুধু আমার জমি পতিত পড়ে আছে। ক্ষেতধাররা ট্রাক্টর কিংবা হাল নিয়ে জমিতে নামতে গেলে বিবাদীরা লাঠিসোঁটা নিয়ে বাধা দেয়। এতে আমি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি। পাশাপাশি যারা আমার জমি চাষ করে জীবিকা নির্বাহ করতেন, তাদের রুটিরুজিও বন্ধ হয়ে গেছে।
মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৪২৭ ও ৫০৬(২) ধারার পাশাপাশি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(ক), ১০ ও ১৬ ধারায় দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই ফাত্তাহ বলেন, মামলার কোর্টের পরবর্তী তারিখ এখনো প্রায় এক মাস পর। উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে আদালতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হবে।
তিনি আরো বলেন,মামলার বাইরে কোন জায়গায় বিবাদীরা বাধা দিলে তিনি (বাদী হোসাইন) থানায় লিখিত অভিযোগ দিলে দায়িত্বরত বিট অফিসার বিষয়টি দেখবেন।
এ বিষয়ে মামলার বিবাদী নুর আহমদ বকুল জানান, বাদী আমার চাচাতো ভাই। জমি-জামার মালিকানা নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি এবং বিষয়টি বিচারাধীন।
আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যার অধিকার প্রমাণিত হবে, তিনি জমির দখল পাবেন। বর্তমানে গ্রামের মুরব্বিয়ানরা জায়গা জব্দ রেখেছেন।
হামলা, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...