
সিলেটের গোয়াইনঘাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে আয়োজিত এই মেধাভিত্তিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
পুসাগ-এর সভাপতি রুবেল আহমদ (রাহী)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’র উপদেষ্টা বিল্লাল আহমদ, সাবেক সভাপতি ফাহিম মোনায়েম, সহ-সভাপতি আলী ফারহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাসুম প্রমুখ।
এ সময় পুসাগ-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে মেধা বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি পুসাগ-এর এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের অলিম্পিয়াড গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মাঝে যৌক্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনন্য ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে দক্ষ নাগরিক গড়ে তুলতে গণিত চর্চার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে রুবেল আহমদ (রাহী) অলিম্পিয়াড সফল করতে উপদেষ্টা, সহযোগী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আগামী দিনেও গোয়াইনঘাটের শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা অন্বেষণে পুসাগ-এর পক্ষ থেকে এমন শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...