
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বিশেষ সফর উপলক্ষে গোয়াইনঘাটের ফতেপুরে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি বিলাল আহমদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ তাদের বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বলেন, আগামীর বাংলাদেশের রূপরেখা কি হবে এটি ঠিক করবে এদেশের তরুণরা। দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেবে চব্বিশের তরুণরা। এদেশের তরুণরা ঊনসত্তর আর নব্বইয়ের মতো আর ভুল করবে না।
তারা বলেন, বঙ্গবন্ধু এই ফ্যাসিবাদের প্রতিরক্ষা পুরুষ। আমরা ফ্যাসিবাদের পতন করলেও এখনো ফ্যাসিবাদের বিলোপ করতে পারি নি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ এখনো শেষ হয় নি।
কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ বলেন, আওয়ামী লীগ এখনো কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল করছে। এদেরকে ধরে ধরে থানায় দিতে হবে। ছাত্রলীগ একটি জঙ্গি ও খুনি সংগঠন। এদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতে হবে।
এ সময় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে বক্তব্য দেন আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসউদ, রিফাত রশীদ ,মাহিন সরকার ,লুৎফর রহমান ,খান তালাত মাহমুদ রাফী, আশরাফ মাহদী, রফিকুল ইসলাম আইনী, রফিকুল ইসলাম আইনী, সাকিব মাহমুদ রাফি ও শাবিপ্রবির শিক্ষার্থী জাকারিয়া হোসাইন জাকির প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...