গোয়াইনঘাটে সরকারি খাস জমি উদ্বারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ২১ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- সময়ের আবর্তন।

সাদিকুর রহমান, সিলেট জেলা: সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজারে সরকারি খাস জমি উদ্বারে অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২১) অক্টোবর গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সালুটিকর বাজার সংলগ্ন সালুটিকর-গোয়াইনঘাট প্রধান সড়কের পার্শ্ববর্তী সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় এস্কেভেটর দিয়ে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিন। এসময় তিনি স্থানীয় বাজার কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখল না করার বিষয়ে সতর্ক করেন । অভিযানে সহযোগীতা করেন গোয়াইনঘাট থানা পুলিশ টিম।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান,অবৈধ ভাবে সরকারি খাস জায়গায় কেউ যদি স্থাপনা করে থাকে নিজে থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।

সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর