
গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলাম শীত দুর্যোগের মতো মন্তব্য করে বলেছেন, উত্তর সিলেটের গর্ব গোয়াইনঘাটের কৃতি সন্তান সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ব্যক্তি উদ্যোগে শীত নিবারণের জন্য গরীব মানুষদের কথা চিন্তা করে শীতবস্ত্র নিয়ে এসেছেন এবং প্রত্যেকটি শীতবস্ত্র খুবই ভালো মানের।
তিনি বলেন, সিআইপি গোলাম জিলানী ভবিষ্যতেও যাতে আরো সম্মানজনক স্থানে যেতে পারেন আমরা এই প্রত্যাশা করছি।
তিনি শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট সদরে আয়োজিত গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড অর্গানাইজেশনের সভাপতি সদ্য সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোহাম্মদ গোলাম জিলানীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাত্রনেতা মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মালিক, সিআইপি মোহাম্মদ গোলাম জিলানী ও জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, আমেরিকা প্রবাসী আমিনাল ইসলাম চৌধুরী, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আখতার ও ছাত্রনেতা সজিবসহ অনেকেই।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...