
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবি এই অভিযান চালায়।
অভিযানকালে বালু ও নুড়ি পাথর বহনে ব্যবহৃত ৩টি বালুবাহী নৌকার বডি ফুটো (ক্ষতিগ্রস্ত) করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
এদিকে বৈধ ইজারাকৃত এলাকার ভেতর ঢুকে প্রশাসনের পক্ষ থেকে নৌকার বডি ক্ষতিগ্রস্ত করার তীব্র সমালোচনা করেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি দাবি করেন, বালু তোলার সময় প্রাকৃতিকভাবেই বালুর সাথে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর তুলছি না।
কোনো অনিয়ম হলে প্রশাসন আমাদের জরিমানা করতে পারত, কিন্তু এভাবে নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা মোটেও সমীচীন হয়নি।
অভিযানের বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...