
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ঘানার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন। সাক্ষাৎকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি ঘানার বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ ও ঘানার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব খাতে দুই দেশ একযোগে কাজ করতে পারে এবং দুই দেশই লাভবান হতে পারে।
তিনি এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
ঘানার বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে। তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাজ করে যাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...