
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে মনোযোগ দিয়েছে বিসিবি। যার অংশ হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি এবং বাংলা টাইগার্সকে নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। এই সফরকে সামনে রেখে আজ (মঙ্গলবার) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
আগামী ২১ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৭ দল। এই সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ, পরের দুটি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড: ফেরদৌস কবির, আব্দুল্লাহ আল মুহি, হৃদয় হোসাইন, ফারহান সাদিক, অদ্রিতো ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মেহেনুজ্জামান মাহবির, আতিকুর রহমান আশিক, আল আমিন হোসেন, আব্দুর রহিম, মাহির ইসমাম চৌধুরি, ইমরান হোসাইন, আল রাফি এবং সৌরভ কর্মকার।
স্ট্যান্ডবাই: আহসানুল মুমিন, মুবাসির ইসলাম, ফাইয়াজ রহমান এবং কাউসার আহমেদ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...