
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মরহম বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ ২৫শে জুলাই ২০২৫ ইং আনুমানিক ভোর ৫টায় ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
দেশ ও জনগণের স্বতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের গ্রামের বাড়ি সদর উপজেলা পৌরসভাধীন চর হিজুলী ।
পরিবার সূত্রে জানা গেছে মরহুম আব্দুস ছামাদ দীর্ঘদিন ফুসফুস ও ডায়াবেটিস রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে পরলোক গমন করেন।
২৫,শে জুলাই ২০২৫ ইং শুক্রবার বাদ জুম্মা, ২-৩০মি: সময় গার্ড অফ অনার শেষে বীর মুক্তিযোদ্ধাকে চর হিজলী উত্তরপাড়া কবরস্থানে
দাফন করা হয়।
মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির ,জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং গার্ড অফ ওনারে সালাম প্রদান কারেন – মামুন, ইন্সপেক্টর- মানিকগঞ্জ পুলিশ লাইন মানিকগঞ্জ।
মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা বোরহান, বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন নুরু, বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা মোঃ কুদ্দুস মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ (জাদু,)মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান খান (দোলন), জেলা ও উপজেলার কর্মকর্তা বৃন্দ।
তার মৃত্যুতে যুদ্ধকালীন মানিকগঞ্জ জেলা মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল গভীর শোক প্রকাশ করেছেন ,সেই সাথে মরহুমের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা
শাখা গভীর শোক প্রকাশ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...