
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত একটি বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২০ মে, ২০২৬ খ্রি.) সকাল ১০:০০ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহিপুর গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি চৌকস দল মহিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তবে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: এরফান আলী (৫৬)। পলাতক আসামি এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের মো: ফাইজুদ্দিন মন্ডলের ছেলে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...