
কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন এর নেতৃত্বে গণসংযোগের পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের রসুলপুর, লোনা এবং সাঁকুচ গ্রামে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন আতিকুল আলম শাওন ও তার সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য আবদুল কুদ্দুছ, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, কেরণখাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি রুহুল কুদ্দুছ মাহিন, মাইজখার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হানিফ, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সী প্রমুখ।
নবাবপুর ইউনিয়নের রসুলপুর, লোনা এবং সাঁকুচ গ্রামে ব্যাপক গণসংযোগ করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...