
সরকারি চাল বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে জয়পুরহাটের তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম মাহামুদ সজল, ইউপি সচিব সাজেদুল ইসলাম, ইউপি সদস্য, মামুনুর রশিদ পিন্টু, বাদশা আলমসহ ৯ জনের নামে শুক্রবার রাতে মামলা দায়ের করেছে র্যাব।
ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুদকৃত ৬.২ মেট্রিক টন সরকারি চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের উপস্থিতিটি টের পেয়ে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত স্বামীনাথের ছেলে রিতুল দাস (৫০) ও মৃত খোরশেদ আলমের ছেলে সাজেদুর রহমান বিপ্লব।
পলাতক আসামীরা হলেন, তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বাবনিগ্রামের আবুল মন্ডলের ছেলে সেলিম মাহামুদ সজল, হাজরাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে ইউপি সচিব সাজেদুল ইসলাম, মির্জাপুর মধ্যপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ পিন্টু, তিলকপুর পুরাতন বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ইউপি সদস্য মোঃ বাদশা আলম, ভাটকুড়ি গ্রামের রশিদুল, বাবলুর ছেলে রনি, তিলকপুরের মৃত সোলায়মান আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে ঝোপেল মোল্লা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী রিতুল ও সাজেদুর চিহ্নিত অবৈধ চাউল মজুদকারী। তারা দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের পরিকল্পনায় ইউনিয়ন পর্যায়ে সরকারীভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ করে অধিক লাভের আশায় কালো বাজারে বিক্রি করতো।
এমন গোপন সংবাদে তিলকপুর বাজারে অভিযান চালিয়ে ১২৪টি ৫০ কেজির বস্তায় ৬.২ মেট্রিক টন কেজি চাল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুইজনকে। জব্দকৃত চালের আনুমানিক মুল্য ২ লাখ ৭২ হাজার ৮শ টাকা।
এ ব্যাপারে আক্কেলপুর শুক্রবার রাতে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...