• অপরাধ রংপুর
  • চিলমারীতে সরকারি কাজে বাঁধা দেওয়ায়, ৬দিনের বিনাশ্রম কারাদণ্ড

চিলমারীতে সরকারি কাজে বাঁধা দেওয়ায়, ৬দিনের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায়, বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। বাবলু মিয়া (৩৫)বাড়ি  উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।

জানা গেছে, রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময়, মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধে বাবলু মিয়াকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, কারাদণ্ড প্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর