• খুলনা রাজনীতি
  • চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশায় মাঠ কাঁপাচ্ছেন শার্শা বিএনপি’র হাসান জহির ও নুরুজ্জামান লিটন

চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশায় মাঠ কাঁপাচ্ছেন শার্শা বিএনপি’র হাসান জহির ও নুরুজ্জামান লিটন

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন চার জন। ৫আগষ্ট/২০২৪ এ রাজনীতিক পটপরিবর্তনের পর থেকেই এই চারজনই নিজ নিজ বলয় নিয়ে মাঠ গোছানোর কাজ করছেন। কিন্তু আসনটিতে বিএনপি সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

মনোনয়ন পেয়ে তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মনোনয়ন না পাওয়ায় হতাশ শার্শা উপজেলা বিএনপির সভাপতি- আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক- নুরুজ্জামান লিটনের অনুসারীরা। দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিলেও বাস্তবে তারা তৃপ্তির প্রচারণায় অংশ নিচ্ছেন না।

চূড়ান্ত মনোনয়নের আশায় এই দুই প্রার্থীই কোমর বেঁধে নতুন করে মাঠে নেমেছেন। মনোনয়ন পরিবর্তন চেয়ে দলীয় হাই কমান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তৃপ্তির মনোনয়ন পরিবর্তনের জন্য বঞ্চিত শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি- হাসান জহির ও সাধারণ সম্পাদক- নুরুজ্জামানের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচি করে।

অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ নভেম্বর যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে তারা। এতে নানা ও সমালোচনার মুখে পড়েন জহির ও নুরুজ্জামান। এই দুই প্রার্থীকে থামাতে তার পরের দিন শোকজ করে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক এবং পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেয়া হতে পারে কঠোর সাংগঠিনিক সিন্ধান্ত।

যশোর জেলা বিএনপি’র কার্যালয় সূত্রে জানা গেছে,দলের হাই কমান্ড বলছে,দল যাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে, তাদের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই। মানোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলের প্রশ্নে এক থাকতে হবে। যারা মানবে না, তাদের দলে থাকার সুযোগ নেই। দলের হাই কমান্ডের সিন্ধান্তই চূড়ান্ত।