
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(চুয়েট) এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-বেইসড স্টেম এডুকেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ই ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রিঃ চুয়েটের প্রশাসনিক ভবন-২ এর একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়।
এতে বিশেষ বক্তা ছিলেন চুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এর সদস্য ড. ইমতিয়াজ কামাল।
সেমিনারে মূল বক্তা ছিলেন স্টেমএক্স ৩৬৫ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মিজানুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সঞ্চালনা করেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়রিং বিভাগের প্রভাষক জনাব কাজী কামরুন নাহার অনন্যা।
এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “বিশ্বজুড়ে বর্তমানে শিক্ষার যে ধরণটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে, সেটি হলো স্টেম (STEM) এডুকেশন। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথেম্যাটিকস-এই চারটি বিষয়ের আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন।
এই সময়ে মানুষের জীবনে সব জায়গায় রয়েছে স্টেম শিক্ষার প্রভাব। এই শিক্ষা বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে। এই শিক্ষা তাদের জন্য যারা অন্বেষণ করতে, প্রশ্ন করতে এবং উদ্ভাবন করতে ইচ্ছুক। রোবট তৈরি করা, সফ্টওয়্যার তৈরি করা বা মহাকাশের রহস্য অনুসন্ধান করা যাই হোক না কেন, STEM-এর সুযোগ সীমাহীন।
তাই এই শিক্ষা গ্রহণ করতে এবং এই শিক্ষায় বেড়ে উঠতে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে। জ্ঞানকে প্রসারিত করতে জানতে হবে। বিশ্ব দ্রুত অগ্রসর হচ্ছে, এবং এই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে।
এই নেতৃত্ব প্রদানের জন্য নিজেকে উপযুক্ত করে গড়তে হবে।”
এদিকে আজ একই সাথে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে “নাসা- STEMX– চুয়েট এসট্রোবি ল্যাব” উদ্বোধন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...