
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা টেকসই ও দূরদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। জ্বালানি নিরাপত্তার অন্যতম উপাদান হলো কয়লা।
কয়লা উত্তোলনের একটি সুন্দর পরিকল্পনা থাকলে তা জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে। আমাদের পৃথিবীর নিচের ভাগে অনেক খনিজ সম্পদ আছে। সেই খনিজ সম্পদগুলো বিশ্ব মানবতার প্রয়োজনে উত্তোলন করে সেগুলোর সঠিক, সুন্দর ও পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করতে হবে।
আজ ২৬ই ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫ খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকায় পিএমই সেমিনার কক্ষে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “ফেসিবিলিটি স্টাডি অব কোলমাইনিং এন্ড ইটস চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। সেমিনারে মূল বক্তা ছিলেন দিনাজপুরের বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) প্রকৌশলী খান মোঃ জাফর সাদিক।
পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সভাপতিত্ত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মামুন-উর-রশিদ। এতে সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাকন সুলতানা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...