
কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের পাইমাস্কা গুচ্ছ থেকে দিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের পাকাকরণ উন্নয়ন কাজ একটি ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছে।
দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ে কাজ বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদার সড়কের নির্মাণ কার্যক্রম শুরু করেছে। তবে সড়কের বিভিন্ন স্থানে থাকা কিছু গাছ কাজের গতিতে বাধা সৃষ্টি করায় এগুলো অপসারণের প্রয়োজন দেখা দেওয়া প্রশাসনের দ্বারস্থ হন ঠিকাদার।
কিন্তু নির্ধারিত নিয়ম অনুযায়ী এলজিইডি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে গাছ কাটার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে দীর্ঘ সময় লাগতে পারে এমন আশঙ্কা থেকেই ঠিকাদার গাছ কেটে প্রশাসনকে বুঝিয়ে দেন।
এদিকে গাছ কাটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন মহল থেকে ‘গাছ চুরি’ বা অনুমতি ছাড়া কাটার অভিযোগ তোলা হলে তা দ্রুত ভাইরাল হয়। পরে উপজেলা প্রশাসন ও এলজিইডি কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গাছগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
ঠিকাদার রেজাউল করিম সুমন বলেন, সড়কের কাজ যাতে বিলম্ব না হয় সেজন্য প্রশাসনকে বিষয়টি অবহিত করে এবং স্থানীয় এলাকাবাসীকে জানিয়েই গাছগুলো অপসারণ কাজ শুরু করা হয়। এখনো বেশ কিছু গাছ সড়কে রয়েছে এগুলো অপসারণ না হলে কাজ করা সম্ভব হবে না বলেও জানান তিনি। তিনি বলেন, গাছ চুরির প্রশ্নই আসে না।
এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে । সড়কে গাছ রেখে তো কাজ করা যাবে না যেকারণে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে এবং স্থানীয়দের উপস্থিতিতেই গাছ অপসারণ করেছি। কাজের গতি ধরে রাখতে এবং নির্ধারিত সময়ে সড়ক নির্মাণ শেষ করতে এই কাজ করা হয়েছে।
সামনের ৩/৪ মাসের মধ্যে কাজ শেষ করতে না পারলে বর্ষাকালে তো কাজ করা যাবে না। ঠিকাদার আরো জানান, কাটা গাছগুলো প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে ।
স্থানীয়রা জানান,ঠিকাদার সাহেব আমাদের নিয়ে মিটিং করে দিনের বেলায় প্রকাশে গাছ কাটছেন। যারা অভিযোগ তুলছেন চুরি হয়েছে তা ঠিক না।
এদিকে উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার জানান,সড়কের নির্মাণ কাজ করার জন্য সম্প্রতি লে-আউট দেওয়ার পর থেকে ঠিকাদার কাজ ধরেছেন। ইতিমধ্যে রাস্তার প্যালাসাইডিং কালর্ভাটের কাজ হয়েছে।
এখন রাস্তাটির মূলকাজ করতে গিয়ে কিছু গাছ সড়কের ভিতরে পড়ে যাওয়ার বিষয়টি ঠিকাদার জানিয়েছিল। আমি তাকে বনবিভাগের সাথে কথা বলতে পরামর্শ দিয়েছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, কাটা গাছগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...