চোখের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাচ্ছেন মির্জা আব্বাস

প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ , ১০ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের অপারেশনের জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১০ নভেম্বর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে থাইল্যান্ডে যাচ্ছেন।