
শাহীন সোহেল চৌগাছাঃ যশোর চৌগাছায় এ্যাম্বুলেন্সের ধাক্কায় আফরোজা খাতুন নামের ৮ (আট) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবিজপুর মোড়ে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আফরোজা খাতুন ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামে মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর উপজেলা হতে রোগী নিয়ে একটি এ্যাম্বুলেন্স ঢাকা মেট্রো-ছ ৭১-০৪৮৪ নম্বরের গাড়িটি চৌগাছা হয়ে যশোরের উদ্যেশে রওনা হয়।
পথিমধ্যে চৌগাছার হাকিমপুর ইউনয়নের তজবিজপুর গ্রামে জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌছালে শিশু আফরোজা খাতুন দৌড়ে সড়ক পার হতে যাই।
এসময় এ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি সড়কের উপর ছিটকে পড়ে। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ওই এ্যাম্বুলেন্সে করেই তাকে চৌগাছা হাসপাতালে নিলে হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জুলকার হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির মৃত্যু খবর জানার পরপরই এ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যান। পরে ওই এ্যাম্বুলেন্সে থাকা রোগী তার স্বজনরা অন্য একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে যশোরের উদ্যেশে রওনা হয়।
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, মর্মান্তিক ঘটনাটি আমি শোনার পরপরই হাসপাতালে ছুটে যাই এবং শোকাহতদের শান্তনা দেয়ার চেষ্টা করি।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...