• অপরাধ খুলনা
  • চৌগাছায় ড্রাগন বাগানে গাঁজার গাছ জব্দ পুলিশের অভিযানে কৃষক গ্রেপ্তার

চৌগাছায় ড্রাগন বাগানে গাঁজার গাছ জব্দ পুলিশের অভিযানে কৃষক গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ , ১৫ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহীন সোহেল চৌগাছাঃ যশোরের চৌগাছা উপজেলার গুয়াতলী(কারিগরপাড়া) গ্রামে ড্রাগন বাগানের ভেতরে গাঁজার গাছ চাষের অভিযোগে এক কৃষকের আটক করেছে চৌগাছা থানা পুলিশ। এ সময় তার ড্রাগন বাগান থেকে প্রায় ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ভোগদখলীয় ড্রাগন বাগানে অভিযান চালায়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বাগানের পূর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা প্রায় ৯ ফুট এবং কান্ড ও ডালপালাসহ কাঁচা অবস্থায় ওজন ২ কেজি ৬০০ গ্রাম। পরে রাত ১০টার দিকে জব্দ তালিকার মাধ্যমে গাছটি আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয় একই গ্রামের বাসিন্দা মো. নান্নু মিয়া (৫০), পিতা: মৃত আব্দুল কাশেম।

চৌগাছা থানায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

মন্তব্য লিখুন

আরও খবর