• অপরাধ খুলনা
  • চৌগাছার তিন’টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন বিতরণ

চৌগাছার তিন’টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন বিতরণ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহীন সোহেল চৌগাছা: বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছা পরিবার’ দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তার ধারাবাহিকতাই

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় চৌগাছা বাজারের সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যশোরের চৌগাছা উপজেলার তিনটি কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে ১৯ পিস পবিত্র কোরআন শরীফগুলো তুলে দেওয়া হয়। বিতরণ করা কোরআন শরীফের মূল্য ৬ হাজার ২০০ টাকা।

কোরআন শরীফ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো, যশোর সদর উপজেলার দোগাছিয়া এলাকার জামি’আ রাব্বানিয়া দোগাছিয়া মহিলা মাদরাসা, হামিউস সুন্নাহ আব্দুলপুর হাফিজিয়া মাদরাসা এবং চৌগাছা উপজেলার আল জামিয়াতুল মোহাম্মাদিয়া দারুল উলুম চৌগাছা কওমি মাদ্রাসা ও এতিমখানা।

সংগঠন সূত্রে জানা যায়, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন শরীফের প্রয়োজনীয়তার বিষয়টি জানতে পেরে সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

কোরআন শরীফ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মোঃ মনিরুল ইসলাম, উপদেষ্টা আবু জাফর বিশ্বাস, মোঃ শাহিন কবির, মোঃ জুয়েল রানা এবং মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি ইকরাম হুসাইন, মাওলানা মুফতি আবদুল্লাহ আল-মামুন, হাফেজ মোঃ আব্দুল আওয়ালসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে দেশ-বিদেশে অবস্থানরত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর