
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে (মঙ্গলবার) সকাল ১১টায় খোকসা শহীদ মারুফ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন।
পরে মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শুভেচছা বক্তব্য প্রদান করেন, খোকসা পৌর ছাত্রদল নেতা তানজিদ ইসমাইল আদিত্য।এছাড়াও বক্তব্য প্রদান করেন
খোকসা পৌর ছাত্রদলের সভাপতি তানভীর শরিফ স্বাধীন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আরিফুল ইসলাম বাবু , সাবেক পৌর ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে ,খোকসা উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিব হোসেন বলেন, ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও আমরা দেশের ছাত্রসমাজকে একত্রিত করে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান, সাদী,আরিফুল, এস আর সোহান, সাকিব ,রনি সহ খোকসা ছাত্রদলের বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...