
ময়মনসিংহের ত্রিশালে ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঠাবন্দের হাসান (২৪) হত্যার বিচারের দাবিতে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১ জানুয়ারি ) সকাল ১১ টায় ত্রিশাল উপজেলার ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাস স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে হাসান হত্যায় জড়িত নয়ন, জিন্নাত, জুবায়িল, জহিরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন নিহতের বন্ধু, স্বজন, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত হাসানের বাবা আব্দুস সালাম, নিহত হাসানের মা হাসনা বেগম, বাল্যবন্ধু মুহসিন হাসান, আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক এস এম সাইদুর রহমান খোকা, মাওলানা খবির উদ্দীন, মনির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় হাসানকে বাড়ি থেকে নয়ন ডেকে নিয়ে যায়। পরে সাইনবোর্ড নিগার জামান ফিলিং স্টেশন সংলগ্ন জনৈক আমির এর দোকানের সামনে হাসানকে গুরুতর আহত অবস্থায় পেয়ে এলাকাবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত ডাক্তার হাসানের মাথায় লোহার রড দিয়া মাথায় জখম দেখতে পাই বলে জানান নিহত হাসানের মা। পরবর্তীতে দুই দিন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থা শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাসানের মৃত্যু হয়।
মহাসড়কে মানববন্ধন চলাকালীন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ মুঠো ফোনে আন্দোলনকারীদের আশ্বস্থ করেন হাসান হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...