
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মো. জুবায়ের আহম্মেদ (২৪) নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মো. আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামু সেনানিবাসের ফিল্ড ওয়ার্কশপ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যায় ‘এস আর পরিবহন’যোগে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মহাদেবপুর সমাজসেবা অফিসের সহায়তায় তাঁকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...