
শফিকুল ইসলাম,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনেই নয়, বরং নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ইসলাম নয়ন।
বুধবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা কতৃক আয়োজিত “জুলাই বিপ্লবের জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠানে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিকতা করছে, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য।”
তিনি আরো বলেন, বিপ্লব পরবর্তী সময়ে যদি জাতীয় সরকার গঠন হতো আর প্রতিটি রাজনৈতিক দলকে এক একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া সম্ভব হতো তবে জনগণ বুঝতে পারতো কোন মন্ত্রণালয়ে কত দুনীতি হয়েছে।,
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, “জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ, যা দেশের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জবির ছাত্ররা বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে জানে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অগ্নিকন্যা ও নবীন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের অগ্নিকন্যা সম্মাননা ও নবীন বরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি ও সভাপতিত্ব করেন এ কে এম রাকিব। ব্যতিক্রমী অনুষ্ঠানজুড়ে ছিল সম্মাননা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...