• খুলনা দেশজুড়ে
  • জনসেবায় নিবেদিত ৩নং ওয়ার্ডের মানুষের মনে আশা জাগাচ্ছেন রায়হানুজ্জামান দীপু

জনসেবায় নিবেদিত ৩নং ওয়ার্ডের মানুষের মনে আশা জাগাচ্ছেন রায়হানুজ্জামান দীপু

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ , ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- আগামী বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে। বিশেষ করে ৩নং ওয়ার্ড থেকে কমিশনার পদে প্রতিদ্বন্ধিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক,দেশের বেশ কয়েকটি আন্দোলনের অগ্রপুরুষ,পৌর যুবদল সদস্য সচিব মো.রায়হানুজ্জামান দীপু।

এলাকায় তিনি একজন শিক্ষিত, মার্জিত এবং ভাল মনের মানুষ হিসেবে সুপরিচিত। তার বন্ধু এবং প্রতিবেশীরা জানিয়েছেন, রায়হানুজ্জামান দীপু শুধু একজন রাজনীতিবিদই নন, বরং পরউপকার করা তার এক বিশেষ গুণ। তিনি সব সময়ই তার সাধ্যমত মানুষের জন্য এগিয়ে আসেন। ​

এলাকার বেশ কয়েকটি সমাজ সেবা সংগঠন তিনি দীর্ঘ দিন ধরে পরিচালনা করে আসছেন। এর পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার অবদান অনস্বীকার্য। বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের জন্য ক্রীড়া সামগ্রী এবং খেলাধূলার ব্যবস্থা করে থাকেন। তার এই উদ্যোগ যুবকদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করছে।

​পৌর কর্তৃক নাগরিকদের জন্য যে সকল সুযোগ-সুবিধা যেমন রাস্তাঘাট, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও সংস্কার রয়েছে, সেগুলোকে আরও উন্নত এবং সুগম করতে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান দীপু। আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে আরও মনোযোগী হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ​

তার এই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা আজ মঙ্গলবার,১৪ জুলাই সরেজমিনে দেখতে পেলাম। ৩নং ওয়ার্ডের বেনাপোল-যশোর মহাসড়কের পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ড্রেনটি আবর্জনা ও কচুরিপানায় বন্ধ হয়ে এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি করেছিল।

এর ফলে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। রায়হানুজ্জামান দীপু নিজে দাঁড়িয়ে থেকে পৌর পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নিয়ে ড্রেনটি পরিষ্কার করার কাজ তদারকি করছেন।

তার এই উপস্থিতি এবং উদ্যোগ ঐ ওয়ার্ডের বেনাপোল গ্রামটিতে বসবাসকারী ৫ হাজার মানুষের জলাবদ্ধতা দূরীকরণের কাজ দ্রুতগতিতে চলছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হয় এবং এলাকাবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পায়।

​রায়হানুজ্জামান দীপুর জনসেবা এবং উন্নয়নের এই মনোভাব এলাকার মানুষের মনে এক নতুন আশা জাগিয়েছে। তারা মনে করছেন, তার মতো যোগ্য এবং নিবেদিত নেতা কমিশনার হিসেবে নির্বাচিত হলে ৩নং ওয়ার্ড একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে। আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নমূলক কাজে অংশীদার হতে এলাকার মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

এ ব্যাপারে রায়হানুজ্জামান দিপু’র সাথে কথা বললে তিনি জানান, ৩নং ওয়ার্ডের বেনাপোল গ্রাম, যার নামে দেশব্যাপী বেনাপোল বলে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন এবং সেবা করে যাচ্ছেন। ​

নির্বাচনে জয়ী হলে ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​বেনাপোল ক্রীড়া সংস্থার(বিকেএস) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন:​যুবসমাজকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

​তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে তিনি ক্রীড়া ব্যবস্থার উন্নয়ন ও মাঠ সংস্কারে সর্বোচ্চ চেষ্টা করবেন।
​
​তিনি প্রতিশ্রুতি দেন যে সাধারণ মানুষ যাতে কোনো প্রকার হয়রানি বা বাড়তি টাকা ছাড়া সহজে নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধনসহ অন্যান্য পৌর সেবা পেতে পারেন, তিনি সেই ব্যবস্থা করবেন।

তিনি নিজেকে একজন রাজনৈতিক সংগঠক হিসেবে উল্লেখ করে বলেন যে বিগত ২৫ বছর ধরে তিনি রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন এবং আগামীতেও কমিশনার হিসেবে নির্বাচিত হয়ে আরও বড় পরিসরে বেনাপোলের মানুষের সেবা করতে চান।

হাসপাতাল নির্মাণ প্রসংগে তিনি বলেন, বেনাপোল এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি আধুনিক হাসপাতালের। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্থান নির্ধারণে স্বাস্থ্যমন্ত্রী মহাদয়কে এলাকা পরিদর্শনের নির্দেশনা দিয়েছেন,খুব শিঘ্রই এটি বাস্তবায়ন হবে “ইনশাআল্লাহ”।

​খেলাধুলার মান উন্নয়নের জন্য স্থানীয় খেলার মাঠটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা মাঠ সংস্কারের জন্য প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করেছে। এই বাজেট পাস হওয়ার পর মাঠটি সম্পূর্ণ নতুন রূপ পাবে।

তিনি জানান যে, বেনাপোলের অনেক খেলোয়াড় বর্তমানে ঢাকায় বিভিন্ন ক্লাবে খেলছেন। মাঠের উন্নয়ন হলে আগামীতে এখান থেকে আরও ভালো মানের খেলোয়াড় তৈরি হবে।
​
আধুনিকায়নের অংশ হিসেবে রাস্তার পাশে গাছ লাগানো এবং লাইটের ব্যবস্থা করার বিষয়ে তিনি জানান যে, ইতিপূর্বে লাগানো বেশ কিছু গাছ মারা গেলেও, বর্তমানে যুবদল, ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে নতুন করে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
​
তিনি উল্লেখ করেন যে তার এলাকার অনেক জায়গায় লাইট পোস্ট নেই অথবা সেগুলো নষ্ট হয়ে গেছে। আজকেই তিনি পৌরসভায় যাবেন এবং সংশ্লিষ্টদের সাথে কথাবার্তা বলবেন, যাতে যত দ্রুত সম্ভব এই লাইট পোস্টগুলো লাগানো যায়। তিনি এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন। এলাকার সার্বিক উন্নয়নে তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এই ডাইনামিক যুবদল নেতা।

বর্তমানে তিনি যে কয়টি প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত রয়েছেন-
১। যুগ্ম- সাধারণ সম্পাদক (বেনাপোল ঈদগাহ পরিচালনা পর্ষদ)।
২। যুগ্ম-সাধারণ সম্পাদক(বেনাপোল কবরস্থান পরিচালনা পর্ষদ)।
৩। যুগ্ম-সাধারণ সম্পাদক(বায়তুল মামুর মসজিদ কমিটি)।
৪। কার্যনির্বাহী সদস্য(রহিম ফাতেমা এতিমখানা)।
৫। সাধারণ সম্পাদক(খাদেজাতুল কোবরা কওমী মহিলা মাদরাসা)।
৬। সহ-সভাপতি,পরিচালনা পর্ষদ(দিশারী পাবলিক স্কুল এন্ড ক্যাডেট কলেজ)।
৭। সদস্য সচিব(বেনাপোল ক্রীড়া সংস্থা)।

মন্তব্য লিখুন

আরও খবর