
আর মাত্র একদিন পর চল্লিশে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে জোড়া গোল করে আল নাসরকে জয় এনে দিয়েছেন এই তারকা ফুটবলার। সেই সঙ্গে ক্লাব ক্যারিয়্যারের ৭০০তম জয় তুলে নিয়েছেন তিনি। যা নেই ফুটবল ইতিহাসে আর কারও।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর।
এদিন ২৫তম মিনিটে আলি আলহাসানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও দাপট দেখাতে থাকে রোনালদো-মানেরা। ৭৮তম মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রোনালদ। সাদিও মানের পাস থেকে বেশ কিছুটা সময় শূন্যে ভেসে দারুণ হেডে বল জালে পাঠান তিনি। মিনিট দশেক পর ব্যবধান ৪-০ করেন মোহাম্মেদ আল-ফাতিল।
ফুটবল মাঠে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল হলো এখন ৯২৩টি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। নতুন বছরে তার গোল হয়ে গেল সাতটি। সবশেষ ১১ ম্যাচে গোল করেছেন ১৫টি।
২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু রোনালদোর। প্রথম ক্লাবের হয়ে তার জয় ১৩টি। পরের বছর তিনি পাড়ি জমান ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই অধ্যায়ে তার মোট জয় ২১৪টি।
ক্লাব ফুটবলে রোনালদোর সেরা সময় কেটেছে রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৫ শিরোপা জয়ের পথে রোনালদো ম্যাচ জয়ের স্বাদ পান মোট ৩১৫টি। এরপর ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসের হয়ে তিন মৌসুমে তার জয় ৯২টি। ২০২১ সালের অগাস্টে আবার তিনি ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
সেখান থেকে আল নাসরে নাম লিখিয়ে সৌদি ক্লাবটির হয়ে তার জয় হয়ে গেল এখন ৬৬টি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও বেশ কিছুদিন ধরেই রোনালদোর।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...