
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- দেশে উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।
ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত দেখা দেওয়ায় অন্তর্বর্তী সরকার উপজেলা পর্যায়ে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)দেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহ পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে।
এ ক্ষেত্রে সেপ্টেম্বর/২০২৫ মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে ভাল পারফরমেন্স/কর্মদক্ষতার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মনিটরিং সেল,খুলনা বিভাগীয় কার্যালয় সেরা ১০ উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষনা করে।
সেরা ১০’র মধ্যে ১৭১% পেয়ে ১ম স্থান অধিকারী হয়েছেন যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। ১৬৪% পেয়ে ২য় স্থানে রয়েছেন খুলনা জেলার ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জাহান এবং ১৫৫% পেয়ে ৩য় স্থানে রয়েছেন মাগুরা জেলার শালিখা উপজেলার মো.বনি আমিন।
তার এই সাফল্যে শার্শাবাসী অত্যান্ত আনন্দিত এবং গর্বিত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠন এবং এলাকার সুশীল সমাজ তার এই অসাধারণ সাফল্যে সাধুবাদ জানিয়েছেন।
এদিকে, ইউএনও মহোদয়ের এই সাফল্যে আজ বুধবার(৮ অক্টোবর) সকালে শার্শা উপজেলার পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী’র সদস্যবৃন্দ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...