
শাহীন সোহেল চৌগাছা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জননেতা জনাব জহুরুল ইসলাম ঝিকরগাছা বাজারে ব্যাপক জনসংযোগ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনসংযোগকালে জহুরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। রাষ্ট্রের সকল স্তরে ন্যায় ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
তিনি আরও জানান, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনই বিএনপির মূল অঙ্গীকার।
জনসংযোগে অংশগ্রহণকারী স্থানীয় নেতাকর্মীরা বলেন, জননেতা জহুরুল ইসলামের নেতৃত্বে চৌগাছা-ঝিকরগাছায় বিএনপির সংগঠন আরও শক্তিশালী হচ্ছে এবং জনগণ আগামীর পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...