
পাইকগাছা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪০ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রযুক্তির যথাযথ ব্যবহার, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বআরোপ দেন বক্তৃতারা। এছাড়াও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, সময়মতো ও সঠিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতের অন্যতম শর্ত। জন্ম নিবন্ধন একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে অপরিহার্য; একইভাবে মৃত্যুনিবন্ধন সরকারি পরিসংখ্যান ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত, সহজ ও নির্ভুল সেবা পাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত