
নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। শনিবার (২৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট রিপল চাকমা, নারায়ণ ত্রিপুরা, লক্ষ্মী দেবী চাকমা ও ক্যরী মগ।
এ সময় পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, “এ পরিষদ হবে জবাবদিহির পরিষদ, উন্নয়নের পরিষদ এবং দুর্নীতিমুক্ত পরিষদ।”
তিনি পরিষদের কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত জেলা পরিষদের কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এবং পরিষদের সেবাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...