
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে জোরপূর্বক জমি দখল কেন্দ্র করে ভাঙ্গচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এঘটনায় থানায় ও সেনাবাহিনীকে লিখিত অভিযোগ করলে বাদীকে নানান ভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে বিবাদীগণ। অভিযোগটি তুলে ধরা হলো।
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আমি মোছাঃ রাশিদা খাতুন (৩৫), স্বামীঃ মহবোল হোসেন রয়েল, সাং-হিজলাবট, ডাকঘর-ওসমানপুর, থানা- খোকসা, জেলা-কুষ্টিয়া আপনার থানায় হাজির হইয় অভিযোগ দায়ের করছি যে, বিবাদী ১। মোঃ আজাদ (৬০), পিতা- মৃত-ডাঃ বদু ২। মোঃ তমন (৩৫), পিতা-মোঃ আজাদ, ৩। মোঃ টোকন, (৪৬) শশুরঃ মোঃ আজাদ, ৪। পারভেজ আলম রাজন (৪০) আওয়ামীলীগের সক্রিয় নেতা, পিতা- মৃতঃ আশরাফুল আলম, সর্বসাং-হিজলাবট, ডাকঘর-ওসমানপুর, থানা- খোকসা, জেলা-কুষ্টিয়া, ৫। জনি (৩০), পিতা- অজ্ঞাত, গ্রাম- পাতিলডাঙ্গী, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে গত ২০/০৯/২০২৪ ইং তারিখে আনুমানিক রাত ৩.০০ ঘটিকার সময় আমার বাড়ীতে কেউ না থাকায় উক্ত বিবাদীগণ আগুন ধরিয়ে দেয় এবং আমার বাড়ীতে ভাংচুর করে। এমত অবস্থাই আমার বাড়ির আশেপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত বিবাদীগণ পালিয়ে যায়। ১ নং বিবাদী আমার ভোগদখল কৃত জমি থেকে আমাদের কে উচ্ছেদ করতে চায়। ১ নং বিবাদী আজাদ ওসমানপুর ২ নং ওয়ার্ডের আওয়ামী-লীগের সাবেক সভাপতি ছিলেন।
উক্তবিবাদীগণ মাঝে মধ্যে আমাদের কে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ মারপিট করতে তেড়ে আসে। বিবাদীগণ বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। বিবাদীগণ আমাদের কে হুমকি দিয়ে বলে যে কোন প্রকার আইনের আওতায় আসলে প্রাণে মেরে ফেলবে।
বিবাদীগণ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। উক্ত বিবাদীগন পূনরায় গতকাল ২৩/০৯/২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ৪.০০ ঘটিকার সময় ৪নং বিবাদির সন্ত্রাসী বাহিনীসহ হামলা করে ওয়াল করা নির্মানাধীন ঘর ভেঙে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিবিধ হুমকীধামকী প্রদান করে।
উক্ত ঘটনার পর থেকে আমি সহ আমার পরিবার আতংকের মধ্যে রয়েছি। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে এবং উক্ত ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একান্ত মর্জি হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...