
জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জয়পুরহাটের আক্কেলপুরে তিলেকপুরে মাছুম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৬ মে) রাতে দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর এলাকার উত্তর রেল কোচিংয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাছুম হোসেন নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে মাছুম হোসেনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে তিলকপুর হাটের উত্তর রেল কোচিং এলাকায় মাছুমের সঙ্গে শিবলু রহমান সহ কয়েকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাছুমকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোস্তফা ও শিবলুগন এর আগেও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালে মাছুমের প্রতিবেশী দাদা ফজলুর রহমানকে হত্যা করা হয়। এছাড়া গত ৫ আগস্টের পর ফজলুর রহমানের ছেলে রতনকেও হত্যা করা হয়। পূর্বের দুটি হত্যা মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন নওগাঁ থেকে খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাস্থল জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আওতাধীন হলেও নিহত ও অভিযুক্তদের বাড়ি নওগাঁ সদর থানার এলাকায়। নিহতের মরদেহ বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...