
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অজ্ঞাত চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ৪ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হুমকি প্রাপ্ত নেতারা হলেন, রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করছিলেরন কর্মী মোজাম্মেল হক মোজাম। এসময় তিনি একটি খাম দেখতে পেয়ে খামটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা একটি চিরকুট দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিঠিটি উদ্ধার করে নিয়ে যা।
উদ্ধার করা চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে। তার নিচে লেখা রয়েছে ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন’।
রায়কালী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। আমি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।
আক্কেলপুর থানার অফিসার (ওসি) মেহেদী মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করা হয়েছে। এর সাথে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...