
জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা গ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষনের পর হত্যার মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।
সোমবার বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত ও আয়মাপাড়ার খোরশেদ মন্ডলের ছেলে কামিনী জাহিদ।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে পরিবারের লোকজন ছিলনা। সেই সুযোগে আসামীরা বাড়ির দেয়াল টপকিয়ে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।
এসময় সে বাধা দিলে আসামিরা তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...