
জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়েে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও অভিনন্দন জানান।
সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।
উল্লেখ্য গত ২ মে জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন কমিটি অনুমোদন দেন। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা এই কর্মসূচি পালণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জয়পুরহাটে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন