
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে কলাবাগানে গাঁজার চাষের অভিযোগে সুরত আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার (৩ মে) রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় নকলা থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে তার কলাবাগান থেকে ছোট-বড় মিলিয়ে ৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় সাড়ে ৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং গাঁজার গাছগুলো জব্দ করা হয়। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...