
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে চানপাড়া গ্রামের আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত হয়েছে একজন।
সোমবার (০১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।নিহতরা হলেন, কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন খন্দকার (২৯) এবং তার প্রতিবেশি শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস। আহত হলেন, নিহত ইমনের স্ত্রী সুরাইয়া বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি খড়িকাটা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ইমন খন্দকার ও ফেরদৌস ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা বলছে, গ্রামীণ এ সড়কটিতে ধান কাটার মৌসুমে প্রায়ই রাস্তাজুড়ে খড় শুকানো হয়। ধারণা করা হচ্ছে, রাস্তায় ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...