
ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস প্রদানে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পুরহাটে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসময় এনরোলমেন্ট এক্সিকিউটিভ দুই কর্মচারী মেহেরুল ও আতিকুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।
বুধবার (৭ মে) দুপুরে জয়পুরহাটে বিআরটিএ জেলা কার্যালয়ে দুদকের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করাসহ বেশ কিছু নথি জব্দ করে। এ ছাড়া লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা।
দুদকের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতা জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালিয়ে এই অফিসের দুই কর্মচারীর ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে। এগুলো যাচাই বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দেয়া হবে ও অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...